AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২১ এএম, ২৩ মে, ২০২৬

পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের (ডিএনআই) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্বামী আব্রাহাম উইলিয়ামসের বিরল ধরনের বোন ক্যানসার ধরা পড়ায় পারিবারিক কারণে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড বলেন, “আমার স্বামী আগামী সপ্তাহ ও মাসগুলোতে কঠিন চিকিৎসা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাবে। এ সময়ে তার পাশে থাকা এবং পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।”

যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর জাতীয় নিরাপত্তা কাঠামো জোরদারের অংশ হিসেবে তৈরি করা হয়। এটি মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংক্রান্ত পদগুলোর একটি।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বছর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এ পদে নিয়োগ দেন।

তবে হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে, শুধুমাত্র ব্যক্তিগত কারণ নয়, প্রশাসনের ভেতরের মতবিরোধও তার পদত্যাগের পেছনে ভূমিকা রাখতে পারে।

এর আগে ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তুলসী গ্যাবার্ডের মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে আসে। গত মার্চে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় তার তুলনায় গ্যাবার্ডের অবস্থান “কিছুটা নমনীয়”।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!