AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪ দিন ইন্টারনেটে ধীরগতি ও বিঘ্নের আশঙ্কা


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:২৩ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

৪ দিন ইন্টারনেটে ধীরগতি ও বিঘ্নের আশঙ্কা

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ও ধীরগতির আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত টানা চারদিন প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে এ কাজ চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই-৫ (SMW-5)-এ ‘শান্ট ফল্ট রিপেয়ার’ সংক্রান্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে।

এর ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের গতি কমে যাওয়া বা আংশিক সেবা বিঘ্নের মুখে পড়তে পারেন।

তবে বিএসসিপিএলসি জানিয়েছে, এই সময় অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিকল্প সংযোগ সচল রাখা হবে, যাতে সেবা পুরোপুরি বন্ধ না হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!