AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মে মাসে তীব্র তাপপ্রবাহসহ ঘূর্ণিঝড়ের আভাস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:১৩ পিএম, ৩ মে, ২০২৬

মে মাসে তীব্র তাপপ্রবাহসহ ঘূর্ণিঝড়ের আভাস

চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ মাসে দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ মে) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত এবং এর মধ্যে ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

তাপমাত্রা প্রসঙ্গে জানানো হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকলেও এ মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।

এদিকে, গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও অন্যান্য বিভাগে গড়ের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!