দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৫ এপ্রিল) প্রকাশিত নিয়মিত আবহাওয়া বার্তায় বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ।
এই জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
একই সময়ে—সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদরা বলছেন, এই সময়ে তাপপ্রবাহ ও বৃষ্টির এমন মিশ্র প্রবণতা মৌসুমি পরিবর্তনেরই একটি স্বাভাবিক চিত্র।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

