AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাল থেকে বাড়তে পারে গরম,তাপপ্রবাহের আভাস


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৫১ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

কাল থেকে বাড়তে পারে গরম,তাপপ্রবাহের আভাস

দেশজুড়ে আবারও গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে, ফলে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

একই সঙ্গে আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম বাড়তে পারে, তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!