AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১২ পিএম, ৪ মার্চ, ২০২৬

পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার

পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় সারা দেশে একযোগে ২৫ কোটি গাছের চারা রোপণের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ উদ্যোগে কার্বন ট্রেডিং (কার্বন বাণিজ্য) খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানান, আগামী মে মাস থেকে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং আন্তর্জাতিক পর্যায়ে কার্বন বাণিজ্যের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সরকারের এই উদ্যোগ দেশের বনভূমি সম্প্রসারণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!