AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:২১ এএম, ৩ মার্চ, ২০২৬

ঢাকাসহ সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের সাতটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, একটি লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বিস্তৃতি উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!