AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চের শুরুতেই বাড়তে পারে তাপমাত্রা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

মার্চের শুরুতেই বাড়তে পারে তাপমাত্রা

শীত বিদায় নিয়ে বসন্ত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস মিলছে। ফেব্রুয়ারি মাসজুড়ে তুলনামূলক স্বস্তিদায়ক আবহাওয়া থাকলেও মার্চের শুরু থেকেই ধীরে ধীরে গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১ মার্চ থেকে সারাদেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রায় কিছুটা ওঠানামা থাকলেও এরপর থেকে ক্রমান্বয়ে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে, যা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চ মাসের শুরু থেকেই গরমের অনুভূতি বাড়বে এবং বসন্ত মৌসুম হওয়ায় মাসের শেষার্ধে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, মার্চের শুরুতে সিলেট বিভাগের দু-একটি এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!