দেশের উঁচু এলাকাগুলোতে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। আজও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রেকর্ড করা হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগের আট জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দেশের কিছু অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। তবে রংপুর বিভাগের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী একদিনের মধ্যে দেশের কোথাও কোথাও রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

