AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিনেমার জন্য বহু বছরের নিয়ম বদলালেন মুখ্যমন্ত্রী বিজয়


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২০ এএম, ২৯ মে, ২০২৬

সিনেমার জন্য বহু বছরের নিয়ম বদলালেন মুখ্যমন্ত্রী বিজয়

থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হওয়ায় প্রত্যাশা বেড়ে গেছে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির। তিনিও নিরাশ করেননি। সম্প্রতি সিনেমার জন্য ভাঙলেন বহু বছরের পুরনো নিয়ম। সেইসঙ্গে জানিয়ে দিলেন নতুন রীতি।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫৭-তে নির্ধারিত ‘সি’ ফর্ম লাইসেন্সের শর্তাবলীর ১৪-এ ধারা অনুযায়ী, তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোকে নতুন ছবির চারটি করে শো দেখানোর অনুমতি ছিল।

কেবলমাত্র স্থানীয় উৎসব বা সরকারি ছুটির দিনে জেলায় লাইসেন্সিং কর্তৃপক্ষ অথবা জেলা কালেক্টর এবং চেন্নাই শহরের পুলিশ কমিশনার একটি করে বিশেষ অতিরিক্ত শো দেখানোর অনুমতি দিতেন। ওই বিশেষ দিনগুলোয় বাড়তি একটি করে শো পেত সব ছবি। উৎসবের দিনগুলোয় সিনেপ্রেমীরা দেখতে পেতেন পাঁচটি শো।

নতুন খবর হলো এখন থেকে সাধারণ সময়েও দিনে পাঁচটি করে শো চলবে নতুন ছবিগুলোর। সম্প্রতি বিজয়ের সঙ্গে দেখা করেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্টরা। বিজয়কে প্রত্যেক প্রেক্ষাগৃহে নতুন রোজ পাঁচটি শো চালু করার অনুরোধ জানান। মুখ্যমন্ত্রী তাতে সম্মতি জানান।

বিজয় জানান, এই বিশেষ নিয়ম নতুন ছবির জন্য। নির্ধারিত পাঁচটি শো দেখানো হবে মুক্তির প্রথম সাত দিন। ছবিমুক্তির প্রথম সাত দিন, স্থানীয় উৎসবের দিন, সরকারি ছুটির দিন, শনি ও রোববারে পাঁচটি করে শো দেখানোর জন্য আগের মতো সরকারি ছাড়পত্র বা লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে আলাদা অনুমতি নিতে হবে না।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!