গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র মাধ্যমে পরিচিতি পেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী হয়ে ওঠেন সানিয়া সুলতানা লিজা। বছর খানেক আগে গোপনে বিয়ে করেছেন এই গায়িকা।
বিয়ের বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোন মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় লিজার। পরিচয় থেকে পরিণয়। দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে হাজির হন তিনি।
নির্বাচনের পর আগামী বছর হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। বিষয়টি নিয়ে লিজা বলেন, ‘অনেকেই বলছেন, আমরা গোপনে বিয়ে করেছি! এটা একেবারে ভুল। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। এটি ঘরোয়া আকারে হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা ছিল। কিন্তু রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে আমরা আগামী বছর করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’ তবে এ গায়িকা চাচ্ছিলেন আর কিছুদিন পরে বিয়ের বিষয়টি সবাইকে জানাবেন।
২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর ধারাবাহিকভাবে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন। তিনি এখন একটি সংগীত প্রতিযোগিতার বিচারক হিসেবেও কাজ করছেন। লিজা নিজের বিয়ে প্রসঙ্গে আরও বলেন, সবুজ অনেক ভালো একজন মানুষ। আমার কাছের অনেক মানুষই তার কথা জানেন। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।
একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

