AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৪ পিএম, ১৬ মার্চ, ২০২৬

ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (গ্র্যাজুয়েট) পাস নির্ধারণের কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্কুল, কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি বেসলাইন হিসেবে নির্ধারণ করা হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতাই নয়, প্রার্থীর দক্ষতা ও অন্যান্য যোগ্যতাও বিবেচনায় নেওয়া হবে।

তিনি আরও বলেন, অতীতে অনেক ক্ষেত্রে নিয়ম ছিল যে সিনিয়র শিক্ষক বা প্রধান শিক্ষককেই এসব পদে থাকতে হবে। এতে সুযোগ সীমিত হয়ে যেত এবং অনেক সময় স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের অভিযোগও উঠত।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে সেই ধারা থেকে বের হয়ে এসে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনের সুযোগ তৈরি করা হবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় আরও কার্যকর ও ন্যায্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!