AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর রমা সাহা



রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর রমা সাহা

ফরিদপুর  জেলার সরকারি রাজেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর রমা সাহা। তিনি কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সহধর্মিণী।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়।

একইসঙ্গে প্রজ্ঞাপনে আগামী ৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কলেজে যোগদান করতে বলা হয়েছে তাকে।  

এরআগে, তিনি ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

অধ্যক্ষ হিসেবে কলেজটিতে রমা সাহা নিয়োগ পাওয়ায় কলেজটির শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!