সম্প্রতি প্রকাশিত টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
প্রকাশিত র্যাংকিং অনুযায়ী, যবিপ্রবির অবস্থান এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১–৫০০ ব্যান্ডে। এবং বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তালিকায় যবিপ্রবি উঠে এসেছে অষ্টম অবস্থানে, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি তার ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতিকে ধরে রেখেছে
অন্যদিকে, দেশের শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার অবস্থান ৩০১–৩৫০ ব্যান্ডে। র্যাংকিং বিশ্লেষণে দেখা যায়, যবিপ্রবির পারফরম্যান্স বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য শিক্ষার মানের স্কোর ১৮.২, গবেষণা পরিবেশ স্কোর ১৪, এবং গবেষণার মান ৬৮.২।
বিশেষ করে গবেষণার মান সূচকে তুলনামূলক ভালো স্কোর প্রতিষ্ঠানটির একাডেমিক গবেষণার অগ্রগতি নির্দেশ করছে ।
বিশ্ববিদ্যালয়ের এই র্যাংকিং নির্ধারণে শিক্ষাদান, গবেষণা, উদ্ধৃতি (গবেষণাপত্রের উল্লেখ), শিল্পখাত থেকে আয় এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি গুরুত্বপূর্ণ সূচক বিবেচনা করা হয়।
তারই প্রেক্ষিতে যবিপ্রবি সীমিত সম্পদের মধ্যেও শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ধারাবাহিকভাবে উন্নয়ন করে যাচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

