AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায়


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০২:২২ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগটির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, বিশেষ অতিথি ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. রাকিবা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক এবং শতাধিক নবীন ও প্রবীণ শিক্ষার্থী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, অতিথিদের আসন গ্রহণ ও ফুল দিয়ে বরণ, নবীন উপহার সামগ্রী দিয়ে বরণ এবং প্রবীণদের ক্রেস্ট দিয়ে বিদায় দেওয়া হয়। পরবর্তীতে সাংস্কৃতিক পর্বের মাধ্যমের অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, ছাত্রবান্ধব শিক্ষকের প্রথম কাজ ক্লাসে যাওয়া। শিক্ষার্থীদের একাডেমিক কাজে সংযুক্ত করার একমাত্র উপায় একাডেমিক ক্লাস। আজকে শিক্ষার্থীরা যে অনাকাঙ্ক্ষিত কাজ বা মুভমেন্টে জড়াচ্ছে তার অন্যতম কারণ শিক্ষকরা শিক্ষার্থীদেরকে নিয়মিত ক্লাসে ধরে রাখতে পারছে না। যদি শিক্ষকরা শতভাগ ক্লাস নিশ্চিত করে তাহলে শিক্ষার্থী অন্য কাজে সময় নষ্ট করার সুযোগ কম পাবে। এতে করে তাদের সার্বিক উন্নতি সম্ভব।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সফলতার জন্য সততার সাথে পরিশ্রম করে যেতে হবে। পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। এছাড়া কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট রাখতে হবে যে আমার এটি করতেই হবে। আর এসব কাজে সর্বদা আল্লাহর উপর ভরসা করতে হবে। তোমরা যাই করো পড়াশোনাটা ঠিক মতো করিও। তোমাদের এখানে আসার প্রধান লক্ষ্য হলো পড়াশোনা করে সুন্দর ভবিষ্যৎ গড়া। পড়াশোনার পাশাপাশি আকিদাতে বিশ্বাস করতে হবে। ভালো সিজিপিএ তোমার একটা ভালো অর্জন, কিন্তু তোমার মোরালিটি তোমাকে সফলতার পথে অগ্রগতি এনে দেয়। পড়াশোনার পাশাপাশি বাবা মার প্রতি যত্নশীল হবা। শৈশবে তোমাদের বাবা মা যেমন তোমাদের লালন পালন করেছে বার্ধক্যে বাবা মাকে অনুরূপ সেবা করবা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!