বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসানকে সভাপতি ও চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার সংগঠনটির ১৮তম সম্মেলনের মাধ্যমে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিকে শপথ পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম। সহ-সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা ও কোষাধ্যক্ষ আহমাদ গালিব। দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব এবং ক্রীড়া সম্পাদক তানিম তানভীর।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

