AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেজর লিগ ক্রিকেটে নাম লেখালেন স্মিথ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৫ পিএম, ১২ এপ্রিল, ২০২৪

মেজর লিগ ক্রিকেটে নাম লেখালেন স্মিথ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দ্বিতীয় মৌসুমে  খেলবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ব্যাটার স্টিভেন স্মিথ। ফ্র্যাঞ্চাইজি ওয়াশিংটন ফ্রিডমের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন স্মিথ।

এমএলসিতে খেলার জন্য মুখিয়ে আছেন গত বছর ওয়াশিংটন ফ্রিডমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা স্মিথ।

ওয়াশিংটন ফ্রিডমের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলোতে পোস্ট করা একটি ভিডিওতে স্মিথ বলেন, ‘আমি এমএলসি’র দ্বিতীয় আসরে ওয়াশিংটন ফ্রিডমে যোগ দিতে মুখিয়ে আছি। নতুন সতীর্থদের সাথে দেখা করতে এবং আমেরিকায় কিছু অবিশ্বাস্য মানুষের সামনে খেলার জন্য তর সইছে না। আমি রিকি পন্টিং এবং দলের অন্যান্য দারুনসব স্টাফদের সাথে আবারও কাজ করার জন্য সত্যিই উন্মুখ হয়ে আছি।’

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলেন স্মিথ।

সম্প্রতি নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে দলে ভিড়িয়েছে ফ্রিডম। ২০২৩ সালের দল থেকে বিদেশী কোটায় দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে ধরে রেখেছে ফ্রিডম।

আগামী ৪ জুলাই থেকে এমএলসির দ্বিতীয় আসর শুরু হবে। 

 


একুশে সংবাদ/এস কে

Link copied!