AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫০তম বিসিএসকে ঘিরে সরকারের নতুন প্রজ্ঞাপন জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:২৬ এএম, ১৯ জানুয়ারি, ২০২৬

৫০তম বিসিএসকে ঘিরে সরকারের নতুন প্রজ্ঞাপন জারি

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ১০২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পরীক্ষার সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার( ১৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকায় অনুষ্ঠিতব্য বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ৯২টি কেন্দ্রের প্রতিটির জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের কন্ট্রোলরুমের দায়িত্বে থাকবেন অতিরিক্ত ১০ জন ম্যাজিস্ট্রেট।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে মোবাইল কোর্ট আইন অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। তাঁরা পরীক্ষাকেন্দ্র ও নির্ধারিত অধিক্ষেত্রে পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব পালন করবেন।

এতে আরও জানানো হয়, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে আয়োজিত ব্রিফিং সেমিনারে উপস্থিত থাকতে হবে। এছাড়া পরীক্ষার দিন ভোর ৪টায় পিএসসি সচিবালয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ পদ্ধতিতে) রাজধানীর ৯২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!