AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালবৈশাখীর শঙ্কা, ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৯ এএম, ৩ মে, ২০২৬

কালবৈশাখীর শঙ্কা, ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৩ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত সময়ের জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নাম উল্লেখ করা হয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শনিবার (২ মে) দেওয়া ৪৮ ঘণ্টার আরেক পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রপাত।

এদিকে পৃথক এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রমেঘের সক্রিয়তার কারণে একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এর ফলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!