AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাতেই ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখী তাণ্ডবের শঙ্কা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৫ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

রাতেই ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখী  তাণ্ডবের শঙ্কা

দেশের রাজধানী ঢাকাসহ সবকটি বিভাগে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) রাত ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এই ঝড়ের প্রভাব দেখা যেতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বিডব্লিউওটি (BWOT) বিকেলে এক বার্তায় জানায়, ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে সৃষ্ট বজ্রমেঘ পশ্চিমবঙ্গে প্রবেশ করে শক্তিশালী কালবৈশাখীতে রূপ নিতে পারে। পরবর্তীতে সেটি বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে দেশে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে।

পরিস্থিতি বিবেচনায় রাতে নৌপথে চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ঝড়ের লক্ষণ দেখা দিলে নৌযানগুলোকে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!