AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, আবহাওয়া অফিস যা বললো


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৪২ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, আবহাওয়া অফিস যা বললো

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিনে আগামী ১২০ ঘণ্টার (৫ দিনের) জন্য পরবর্তী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি তৈরি হয়েছে। এর পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রাতের তাপমাত্রা পুনরায় সামান্য বাড়তে শুরু করবে। যদিও দিনের তাপমাত্রা তখন স্থিতিশীল থাকতে পারে। আগামী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নাগাদ রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় রাত এবং দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা শীত বিদায়ের ইঙ্গিত দিচ্ছে।

Link copied!