AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৭ এএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

শুষ্ক ও শীতল আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বাড়তে থাকায় আজও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষের দিকে রয়েছে ঢাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪৩। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

একই সময়ে তালিকার প্রথম স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, যেখানে একিউআই স্কোর ২৪৬। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর রয়েছে ভারতের কলকাতা (স্কোর ২১০) এবং মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (স্কোর ২০৪)।

শীর্ষ দশে থাকা অন্যান্য শহরগুলোর একিউআই স্কোর ১৫৪ থেকে ১৯১-এর মধ্যে অবস্থান করছে।

আন্তর্জাতিকভাবে বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০–৫০ হলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫১–১০০ হলে তা ‘মাঝারি’ এবং ১০১–১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১–২০০ স্কোর সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এ ছাড়া ২০১–৩০০ স্কোর হলে বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি অন্যদেরও অপ্রয়োজনীয় বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!