AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২৯ এএম, ২৫ জানুয়ারি, ২০২৬

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের বিভিন্ন শহরে ক্রমেই উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর প্রভাবের মধ্যে থাকা রাজধানী ঢাকা সাম্প্রতিক সময়ে সামান্য স্বস্তি পেলেও আবারও দূষণের মাত্রা বেড়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ৩১২ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।

একই সময় ২১৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। নেপালের রাজধানী কাঠমান্ডু  ২০২ স্কোর নিয়ে তৃতীয়, চীনের হাংজু শহর ১৯২ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৮৬ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর বলা হয়।

২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়, যেখানে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। অন্যদের ক্ষেত্রেও খোলা জায়গায় কাজ ও চলাচল সীমিত রাখতে বলা হয়। আর একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০ ছাড়ালে সেটিকে ‘ঝুঁকিপূর্ণ’ বায়ু হিসেবে ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে।

 

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!