AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘১০ হাজার’ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
১২:২৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

‘১০ হাজার’ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এসএসসি পাশেই আবেদন

দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশ পুলিশে বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে একই দিন দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিয়োগ কার্যক্রমের ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বর্তমান বাস্তবতায় পুলিশ বাহিনীর জনবল বাড়ানো অত্যন্ত জরুরি। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তিনি জানান, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতাভিত্তিক নির্বাচন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কনস্টেবল নিয়োগের পাশাপাশি ১৮০টি পুলিশ সার্জেন্ট পদেও দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে।
দৃষ্টিশক্তি: উভয় চোখে দৃষ্টি ৬/৬ হতে হবে।

বাংলাদেশ পুলিশ সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনলাইন আবেদন গ্রহণসহ পরবর্তী ধাপগুলো পর্যায়ক্রমে জানানো হবে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!