AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমানের জয়, জামানত হারালেন ৭ প্রার্থী


Ekushey Sangbad
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৮:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমানের জয়, জামানত হারালেন ৭ প্রার্থী

নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জাহিদুর রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাস্টার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।

গতকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১২৯ জন।

নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ২৭ হাজার ১৩৩ ভোট। তবে ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী ও নিকটতম প্রার্থীর বাইরে থাকা বাকি সাতজন প্রার্থীই তাঁদের জামানত হারিয়েছেন।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের একটি নির্দিষ্ট অংশ না পাওয়ায় তাঁদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

জামানত হারানো প্রার্থীদের মধ্যে রয়েছেন-বাংলাদেশ ইসলামী আন্দোলনের আল আমিন (হাতপাখা) ১২৯৫ ভোট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী (কাস্তে) ১৫৪৮ ভোট, গণ অধিকার পরিষদের (জিওপি) মামুনুর রশিদ মামুন (ট্রাক) ৫২৫ ভোট এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজিপি) কমলাকান্ত রায় (রকেট) ৬৮০ ভোট।

এ ছাড়া জামানত হারিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী (একতারা) ৫০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) ২৭৯ ভোট এবং বাংলাদেশ মুসলিম লীগের খলিলুর রহমান (হারিকেন) ১১৩ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত এই আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/ওজি

একুশে সংবাদে জনপ্রিয়

Link copied!