AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৬ পিএম, ১৫ জুন, ২০২৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। তিনি জানান, বিষয়টি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।

রিট আবেদনে শুধু লাইসেন্স বাতিলের সিদ্ধান্তই নয়, বরং ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স-এর বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনকারীর দাবি, ওই আইন প্রয়োগের ভিত্তিতেই হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে, ২৭ মে ঈদের আগের দিন হাসপাতালটির পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) বন্ধ থাকা, পর্যাপ্ত বিকল্প বায়ু চলাচল ব্যবস্থা না থাকা এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঘটনার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

একুশে সংবাদ/এ.জে

একুশে সংবাদে জনপ্রিয়

Link copied!