AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনা যা বললেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:২০ পিএম, ২০ জুলাই, ২০২৬

দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনা যা বললেন

ভারতের রাজধানী দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে সরব হয়েছেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই যন্তর-মন্তর থেকে ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে আন্দোলনকারীদের কড়া সমালোচনা করেন তিনি। একই সময়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে যন্তর-মন্তরে উপস্থিত হন বলিউডের একাংশের তারকারাও।

সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কঙ্গনা বলেন, সংসদের অধিবেশন হয় দেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য। সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা চাপ প্রয়োগ করে সরকারকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তার ভাষায়, ‘দেশের (ভারতের) মানুষ ভোট দিয়ে একটি সরকার নির্বাচিত করেছেন। সেই সরকার কীভাবে দেশ পরিচালনা করবে, তা নির্ধারণের অধিকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। কারও আপত্তি থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে কে মন্ত্রী থাকবেন বা কে থাকবেন না, তা ঠিক করা যায় না।’

কঙ্গনা আরও দাবি করেন, ভারতের সাংস্কৃতিক শিকড় ও সনাতন ঐতিহ্যের প্রতিই মানুষের আস্থা দিন দিন আরও দৃঢ় হবে। তার মতে, দেশের নিজস্ব সংস্কৃতিই শেষ পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে।

এ ছাড়া অভিনেত্রী সোনি রাজদান, জিনাত আমান, অভিনেতা অভয় দেওল, সোনাক্ষী সিনহা, ইমরান খান, নাসিরুদ্দিন শাহ রত্না পাঠক শাহসহ আরও কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে সোনম ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

কঙ্গনার সমালোচনা এবং বলিউডের একাংশের প্রকাশ্য সমর্থনের ফলে সোনম ওয়াংচুকের আন্দোলন এখন রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতেও আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।


একুশে সংবাদ/ওজি

Link copied!