AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৫ এএম, ৭ জুলাই, ২০২৬

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি বছর গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার এবং এ কার্যক্রম বাস্তবায়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা শুধু মুখে বলছি না, এটি বাস্তবায়নও করতে যাচ্ছি। চলতি মাস থেকে নতুন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি পর্যবেক্ষণ করছেন।”

দেশে উৎপাদিত ওষুধের মান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এসব ওষুধ ব্যবহার করে বিদেশের রোগীরাও সন্তুষ্ট বলে জানান তিনি।

একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। এবারের বাজেটেও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

তিনি বলেন, দেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা গেলে তারাও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, জনগণকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!