AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়াকৈরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, নারীসহ আটক ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
১০:৫৮ এএম, ২৭ জুলাই, ২০২৬

কালিয়াকৈরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, নারীসহ আটক ৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্নভাবে ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন। সম্প্রতি তারা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করলে এলাকাবাসীর সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক নারী নিজেকে একটি গণমাধ্যমের সাংবাদিক বলে দাবি করছেন। তবে তাঁর ওই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!