AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুহানার মেন্টর শাহরুখ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৫২ পিএম, ৭ জুলাই, ২০২৬

সুহানার মেন্টর শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানের আগামী ডিসেম্বরেই আসছে সিনেমা ‘কিং’। ২০২৩ সালে পরপর ৩টি সিনেমা মুক্তি পেয়েছিল বাদশাহর। প্রায় তিন বছর পর মুক্তি পাবে তার অ্যাকশনে ভরপুর সিনেমা ‍‍`কিং‍‍`। তোড়জোড় চলছে জোরকদমে।

এ সিনেমা দিয়েই মেয়ে সুহানা খানের বড়পর্দায় অভিষেক হচ্ছে। যে চারজন চিত্রনাট্য লিখছেন, তাদের মধ্যে রয়েছেন ‘কাহানি’খ্যাত সুজয় ঘোষ।

এ সিনেমায় অভিনয় করছেন বাঙালি অভিনেতা খরাজ মুখার্জি। কিছু দিন আগেই মুম্বাইয়ে শুটিং করে ফিরেছেন তিনি। ‍‍`কিং‍‍` সিনেমার শুটিংয়ের শেষে বাদশাহর কাছে কিছু একটা আবদারও করে বসেন খরাজ মুখার্জি। সেই আবদার পূরণ করেছিলেন ছিলেন কি শাহরুখ খান?

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সেই আবদার পূরণ ছাড়াও ‍‍`কিং‍‍` সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা খরাজ মুখার্জি।

তিনি বলেন, অসাধারণ অভিজ্ঞতা। দারুণ মানুষ শাহরুখ খান। কাজ পাগল মানুষ, কাজ ছাড়া কিছুই বোঝেন না তিনি। যতক্ষণ সেটে আছেন, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনাও করেন না। জোরে কথাও বলেন না।

তাই অন্যরাও একেবারে চুপ করেই কাজ করে থাকেন। ওর শুটিং শুরু হয় দুপুর ২টা থেকে। রাত ২টা পর্যন্ত চলে শুটিং। আমার জন্য সেটি খুবই সুবিধা হয়েছিল বলে জানান এ কৌতুক অভিনেতা।

‍‍`কিং‍‍` সিনেমার মাধ্যমেই সুহানাকে বড়পর্দায় ‘লঞ্চ’ করছেন শাহরুখ খান বলে জানিয়েছেন খরাজ মুখার্জি। বাবা-মেয়ের সম্পর্ক কেমন জানতে চাইলে এ অভিনেতা বলেন, মেয়ের প্রথম সিনেমা বলে পুরোটাই গাইড করছেন শাহরুখ খান। খুব কেয়ারিং। মেয়েকে সবটাই অভিনয় করে দেখিয়ে দিচ্ছেন তিনি।

তিনি বলেন, শুয়ে থাকার একটা দৃশ্য আছে সুহানার। সেটার শুটিং হচ্ছে। সেই সময় শোয়ার ভঙ্গিও নিজে অভিনয় করে দেখিয়ে দিলেন শাহরুখ খান। মাথাটা কীভাবে হেলিয়ে রাখতে হবে, সবটা দেখিয়ে দিচ্ছেন তিনি।

বাবার সত্তা তো কাজ করছেই। অভিনেতা হিসেবে যাতে সুহানার কোনো ত্রুটি না থাকে, সেই দিকটিও সমান গুরুত্ব দিয়ে দেখছেন বাদশাহ বলে জানান খরাজ মুখার্জি।

তিনি বলেন, সুহানার সঙ্গেই বেশিরভাগ দৃশ্য ছিল আমার। শাহরুখজির সঙ্গেও দৃশ্য শেয়ার করেছি। তিনি প্রশংসা করেছেন-এটাই প্রাপ্তি।

প্রথমার্ধের শুটিং শেষে কলকাতা ফিরে এসেছিলেন অভিনেতা। শাহরুখ-সুহানা পোল্যান্ড গিয়েছিলেন। এরপর দ্বিতীয়ার্ধের শুটিংয়ে আবার গিয়েছিলেন খরাজ। তিনি বলেন, আমার শুটিং শেষের দিন দেখা করে আমি বললাম-আপনি তো চরিত্রের লুকে আছেন।

তাই ছবি তো তোলা যাবে না। আপনার একটা অটোগ্রাফ পাওয়া যাবে কি? আমি তাহলে স্মৃতিটুকু আমার কাছে রেখে দেব। নিজে থেকেই এগিয়ে এসে শাহরুখ বললেন, অবশ্যই! অটোগ্রাফ দিলেন।

সুজয় ঘোষ এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তিনিই আমার কথা শাহরুখকে বলেছিলেন। ‘কিং খান’ এ-ও বললেন, ‘আপনার অভিনয়ের প্রশংসা শুনেছি।’ আমিও ধন্যবাদ জানিয়ে তাকে বললাম, ‘খুব ভালো অভিজ্ঞতা হলো, আরও কাজ করার ইচ্ছা রইল আপনার সঙ্গে।’

মজা করে এও বললাম-আর এই যে আমি আপনার সঙ্গে কাজ করলাম, এটা তো অনেকের কাছেই স্বপ্ন, আমিই না ঈর্ষার কারণ হয়ে যাই।’ শুনে হেসে ফেললেন শাহরুখ খান। এতটাই বিনয়ী যে, তিনি বললেন-‘না না একেবারেই নয়’।

চরিত্রটি নিয়ে খুব একটা খোলাসা করেননি অভিনেতা খরাজ মুখার্জি। বলাই যায়, বাদশাহর সেটে দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরেছেন তিনি। এখন অপেক্ষা সিনেমা মুক্তির। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে গৌরী খান প্রযোজিত ও শাহরুখ অভিনীত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘কিং’।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!