তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের রাজধানী বেইজিং ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন।
চীন সফরকালে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, আঞ্চলিক সংযোগ, কৃষি, প্রযুক্তি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সফরের সময় দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারকও সই হয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
