AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৩ বছরে পৌরসভার বাজেট কমেছে ৩০ কোটি



৩ বছরে পৌরসভার বাজেট কমেছে ৩০ কোটি

কোটচাঁদপুর পৌরসভার বাজেট বাড়েনি,কমেছে ৩০ কোটি। এ বছর প্রস্তাবিত বাজেট ঘোষিত হয়েছে ৪৮কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১শ ২৬ টাকা।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক দীপা রানী সরকার আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

জানা যায়,২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন কোটচাঁদপুর পৌরসভা। এই বছর ৪৮কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১শ ২৬ টাকার ঘোষণা করা হয়েছে। বাজেটে পৌরবাসীর জীবনমান উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

বাজেট উপস্থাপন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক দীপা রানী সরকার। এ সময় তিনি বলেন,নাগরিক সেবার মানোন্নয়ন, পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার এবং নিজস্ব রাজস্ব আহরণ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা হবে। পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এসব উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

বাজেট সভায় উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর থানার  (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, এনসিপির প্রতিনিধি হৃদয় আহসান। এ ছাড়া উপস্থিত ছিলেন  পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

এ বছর রাজস্ব খাত (সাধারণত খাত) (প্রারম্ভিক জেরসহ)  দেখানো হয়েছে ৮কোটি ৮২ লাখ ৭৮ হাজার ৫শ ১৭ টাকা। পানি সরবরাহ খাত (প্রারম্ভিক জেরসহ) দেখানো হয়েছে ৩ কোটি  ৩ লাখ ২২ হাজার ৭শ ৮৬ টাকা। যা সর্বমোট রাজস্ব আয় ১১ কোটি ৩ লাখ ১ হাজার ৩ শ ৩ টাকা। সর্বমোট ব্যয় ৭কোটি ৭৬ লাখ ৩১ হাজার ৫শ  টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত দেখানো হয়েছে  ৩২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৮শ ৩ টাকা।

অন্যদিকে উন্নয়ন হিসাব (সাধারণ ও বিশেষ বরাদ্ধ) দেখানো হয়েছে  ১৪ কোটি ৯ লাখ,পৌরসভার রাজস্ব আয় হতে উন্নয়ন খাতে বরাদ্ধ ১০ লাখ টাকা, প্রকল্প খাতে বরাদ্ধ (বিভিন্ন দাতা সংস্থার) ৩ কোটি ৩১ লাখ ১ শ টাকা, আগত তহবিল ৩কোটি ১৩ লাখ ৯৩ হাজার ৮শ ২৩ টাকা। মোট ৩ কোটি ৭৮ লাখ ৩৯ হাজার ৮শ ২৩ টাকা,উন্নয়ন খাতে ব্যয় ৩৭৬ কোটি ২৫০ লাখ টাকা। উন্নয়ন খাতে উদ্বৃত্ত ২কোটি ১ লাখ ৪৩ হাজার ৮শ ২৩ টাকা।

সর্বমোট ২০২৬ -২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষিত হয়েছে ৪৮কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১শ ২৬ টাকা। যা গেল ২০২২- ২৩ অর্থ বছরের তুলনায় ৩০ কোটি টাকা কম। ওই বছর কোটচাঁদপুর পৌরসভার প্রস্তাবিত বাজেট ছিল ৭৯ কোটি টাকা। যা বর্তমান বাজেটের থেকে ৩০ কোটি টাকা কমেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!