AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাল্যবিয়েতে বর পক্ষকে জরিমানা,কনে পক্ষের মুচলেকায় ছাড়



বাল্যবিয়েতে বর পক্ষকে জরিমানা,কনে পক্ষের মুচলেকায় ছাড়

রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহের আয়োজন করায় বর পক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের সাগুয়ান ঘুন্টি গ্রামে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার সাগুয়ান ঘুন্টি গ্রামে আইন অমান্য করে একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় বাল্যবিয়ের অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর ৮ ধারা মোতাবেক বরের বাবা সাইদুর রহমানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযুক্ত বর সাগুয়ান গ্রামের মো. আজিজুল ইসলাম।

অভিযানের সময় প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেবে না মর্মে কনে পক্ষের কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম জানান, বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়তে এবং প্রশাসনের এই আইনি অবস্থান বজায় রাখতে উপজেলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!