AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫


Ekushey Sangbad
চাকরি ডেস্ক
০৪:৩২ পিএম, ২৩ জুলাই, ২০২৬

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এ পরীক্ষায় মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পিএসসি ফলাফল প্রকাশ করে। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএস সেবার মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

আগের ঘোষণা অনুযায়ী, লিখিত পরীক্ষার ফল ৩০ জুলাই প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফল প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

পিএসসির পরিকল্পনা অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে।

এদিকে পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়া দ্রুত হলেও চূড়ান্ত নিয়োগে এখনো ধীরগতি রয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের পর পিএসসি সুপারিশ পাঠালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী সময়মতো চাকরিতে যোগ দিতে পারছেন না।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের প্রায় আট মাস পেরিয়ে গেলেও পুলিশ ভেরিফিকেশন শেষ না হওয়ায় অনেক সুপারিশপ্রাপ্ত প্রার্থীর নিয়োগ কার্যকর হয়নি। এরই মধ্যে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও ঘোষণা করা হয়েছে। ফলে ফল প্রকাশের গতি বাড়লেও নিয়োগ প্রক্রিয়ার শেষ ধাপে জটিলতা এখনো কাটেনি।

file:///C:/Users/User/Downloads/50tm_bisies_likhit.pdf

একুশে সংবাদ/এ.জে

Link copied!