AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩৮ পিএম, ২৫ জুন, ২০২৬

নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি

একসময় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম ছিলেন পপি। দীর্ঘদিন ধরে অভিনয়জগৎ থেকে দূরে থাকায় তার ভক্তদের মধ্যে পর্দায় ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা ছিল। এবার সেই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, নিয়মিতভাবে চলচ্চিত্র, নাটক বা বিজ্ঞাপনে কাজ করার কোনো পরিকল্পনা বর্তমানে তার নেই। ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়েই এখন সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

পপির ভাষ্য, বর্তমানে তিনি তার স্বামী ও সন্তানকে ঘিরেই জীবন উপভোগ করছেন এবং পারিবারিক সুখ-শান্তিকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন।

বিয়ের জন্য ছেলে খুঁজছেন পপি

তবে অভিনয়ে ফেরার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি এই অভিনেত্রী। তিনি বলেন, তার জীবনভিত্তিক কোনো মানসম্পন্ন বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয়ের বিষয়ে আগ্রহী হতে পারেন।

পপির মতে, তার শৈশব, বেড়ে ওঠা, শিক্ষাজীবন, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম এবং চলচ্চিত্র ক্যারিয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় যদি সৃজনশীল ও নান্দনিকভাবে তুলে ধরা হয়, তাহলে সেই প্রকল্পে কাজ করতে তিনি আগ্রহী।

তবে বায়োপিক নির্মাণের ক্ষেত্রে মানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তার দাবি, শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কোনো নির্মাণে যুক্ত হতে চান না। দেশ-বিদেশে থাকা ভক্তদের প্রত্যাশার কথা বিবেচনায় রেখে তিনি এমন একটি কাজের অংশ হতে চান, যা দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

নিজের বায়োপিক দিয়েই পর্দায় ফিরতে চান পপি | কালবেলা

চলচ্চিত্রে নিজের সময়ের জনপ্রিয়তার প্রসঙ্গ টেনে পপি বলেন, বিভিন্ন সময়ে মৌসুমী, শাবনূর, পূর্ণিমাসহ অনেক অভিনেত্রী দর্শকদের ভালোবাসা পেয়েছেন। তিনিও নিজের কর্মজীবনে সেই ভালোবাসার অংশীদার হয়েছেন। তাই তার জীবন নিয়ে কোনো কাজ হলে সেটি যেন যথাযথ মানসম্পন্ন হয়, সেটিই তার প্রত্যাশা।

উল্লেখ্য, পপি সর্বশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর দীর্ঘ সময় তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে শতাধিক সম্মাননা পেয়েছেন তিনি। বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও একটি ব্যতিক্রমী বায়োপিকই তার পর্দায় ফেরার সম্ভাব্য মাধ্যম হতে পারে বলে জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!