AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসি নয়, গোল্ডেন বল জিতলেন রদ্রি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৯ এএম, ২০ জুলাই, ২০২৬

মেসি নয়, গোল্ডেন বল জিতলেন রদ্রি

পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছিলেন লিওনেল মেসি। করেছিলেন ৮টি গোল। পুরো দলকে একাই বলতে গেলে টেনে এনেছেন বিশ্বকাপের ফাইনালে।

এ কারণে প্রায় সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ জিততে পারুক আর না পারুক, এবারও হয়তো টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলটা উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে।

কিন্তু না, বিশ্বকাপে স্পেনকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন অধিনায়ক রদ্রি। আজও ফাইনালে মাঝ মাঠে একাই আর্জেন্টিনাকে ঠেকিয়ে রেখেছিলেন তিনি। মেসিদের বল নিয়ে একাই এগুতে দেননি তিনি।

যার পুরস্কার হিসেবে বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বর উঠলো রদ্রির হাতে। ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর হাত থেকে গোল্ডেন বল ট্রফিটি গ্রহণ করেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!