AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৪ এএম, ১২ জুলাই, ২০২৬

রাজধানীতে ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তায় পানি জমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ মিলিমিটার, যা চলতি মাসে একদিনে সর্বোচ্চ।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু এবং বায়ুচাপের তারতম্যের কারণে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ পরিস্থিতি আজও বজায় থাকতে পারে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, রোববার রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা বর্ষণের প্রভাবে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে জনদুর্ভোগ বেড়েছে। বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ধানমন্ডি, মিরপুরের কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অলিগলিতেও হাঁটুসমান পানি জমে যাওয়ায় পথচারীদের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টির প্রভাবে দেশের কয়েকটি জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গতকাল ওই দুই অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!