AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪১ এএম, ২৭ জুলাই, ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৪ জুলাই ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তবে তিন দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হলো।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনার মূল্য:২২ ক্যারেট: ২,২৩,০৭৪ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা), ২১ ক্যারেট: ২,১৩,০৪৩ টাকা (বৃদ্ধি ২,১০০ টাকা), ১৮ ক্যারেট: ১,৮২,৯৫০ টাকা (বৃদ্ধি ১,৭৫০ টাকা), সনাতন পদ্ধতি: ১,৪৯,৪৭৪ টাকা (বৃদ্ধি ১,৪৫৮ টাকা) ।

এদিকে রুপার গহনার দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী—২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,৬৬৬ টাকা (বৃদ্ধি ৫৯ টাকা), ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,৫৪৯ টাকা (বৃদ্ধি ১৭৫ টাকা), ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৯০৭ টাকা (বৃদ্ধি ১১৬ টাকা), সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২,৯৭৪ টাকা (বৃদ্ধি ১১৬ টাকা) ।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা ও রুপার গহনা বিক্রি শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!