AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিলেন প্রভা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১১ পিএম, ২৭ জুন, ২০২৬

বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে না জড়ানোর পরামর্শ দিলেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো অবস্থাতেই বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে না জড়াতে।

ভিডিওতে তিনি বলেন, “মেয়েরা, আমার ছোট-বড় সবাইকে একটি অনুরোধ—যাই হোক না কেন, কোনো বিবাহিত পুরুষের প্রেমে পড়বে না।”

No photo description available.

প্রভার ভাষ্য, অনেক বিবাহিত পুরুষ সংসারে অশান্তির কথা বলে বা স্ত্রীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন। তবে এমন কথায় বিশ্বাস না করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, “অনেকে বলে, ‘স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না’, ‘সমাজ বা সন্তানের জন্য সংসার টিকিয়ে রেখেছি’—এসব কথা শুনে প্রভাবিত হবে না। এমন পরিস্থিতিতে জড়িয়ে পড়লে পরে নিজের কাছেই অনুতপ্ত হতে হতে পারে।”

অভিনেত্রী জানান, কিছুদিন আগে তিনি নিজেও এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। সে সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি তার বৈবাহিক সম্পর্ক সত্যিই শেষ হওয়ার পথে থাকে, তাহলে আগে আইনগতভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপরই ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা হতে পারে।

প্রভা বলেন, “আমি তাকে বলেছিলাম, আগে ডিভোর্সের প্রক্রিয়া সম্পন্ন করুন। এরপর দেখা যাবে আমরা একে অপরের জন্য উপযুক্ত কি না। এখন তিনি আমাকে ‘সাইকো’ বলে থাকেন। কিন্তু আমি এতে খুশি। অন্তত এমন একটি সংসারের অংশ হইনি।”

তিনি আরও বলেন, সংসার নিয়ে সমস্যার অজুহাত দেখিয়ে কেউ যদি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাহলে সতর্ক থাকা উচিত। এমন ব্যক্তিদের সঙ্গে প্রেমের সম্পর্ক তো নয়ই, বন্ধুত্ব করতেও সাবধান থাকার পরামর্শ দেন এই অভিনেত্রী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!