কালীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-২ মৌসুমে কৃষি পূর্নবাসন সহায়তা খাতের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপন কর্মসূচীর লক্ষে গাছের চারা, লেবুর চারা, জৈব সার, গৃষ্মকালীন শাক সবজির বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য উপকরন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। সহায়তার আওতায় পর্যায়ক্রমে ৩০০ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার ১৫০০ চারা গাছ, ৭৫০০ কেজি জৈব সার এবং ১৫০০ টি বাঁশের খুটি বিনামূল্যে বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে কৃষকদের মাঝে বিনা মূল্যে গাছের চারা, লেবুর চারা, জৈব সার, গৃস্মকালীন শাক সবজির বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য উপকরন বিতরণ করা হয়। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপি`র আহবায়ক মাষ্টার হুমায়ুন কবির।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিন সুলতানা ও মাহফুজা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনির উদ্দিন মোল্লা, কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রমুখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

