AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১০:১৯ এএম, ৭ জুলাই, ২০২৬

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন না করার জন্যও বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হলে বা কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে জরুরি সেবা নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধের অভিযোগ থাকলেও কাউকে নিজেরা আটক রাখা, জোরপূর্বক আটকে রাখা বা শারীরিক নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

দূতাবাস আরও জানায়, সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশিকে স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলতে হবে এবং যেকোনো অপরাধ বা সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে নিজ হাতে ব্যবস্থা না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

প্রবাসীদের নিরাপত্তা ও আইনগত জটিলতা এড়াতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং সৌদি আরবের প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!