AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু



পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে পারাপারের সময় পানিতে ডুবে মহাদেব চন্দ্র রায় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার  কোষারাণীগঞ্জ ইউনিয়নের উত্তর মালঞ্চা গ্রামের টাঙ্গন নদীর উত্তর মালঞ্চা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহাদেব চন্দ্র রায় উত্তর মালঞ্চা গ্রামের সুভাষচন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেব চন্দ্র রায় টাঙ্গন নদী পার হওয়ার সময় হঠাৎ পানিতে তলিয়ে যান।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পরে স্থানীয়রা নদীর পার্শ্ববর্তী কাটাবাড়ি  এলাকায় তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!