AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে চালাষ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন



ধনবাড়ীতে চালাষ ফুটবল চ্যাম্পিয়নশিপের ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় চালাষ ক্রীড়া চক্রের আয়োজনে ‘চালাষ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ধনবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র সম্পন্ন হওয়ার পাশাপাশি জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়।

আয়োজকরা জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী চালাষ এলাকার চারটি খ্যাতনামা দলকে নিয়ে লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ জুন (শুক্রবার) থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংশ্লিষ্টরা খেলোয়াড়দের খেলাধুলার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, খেলাকে প্রতিযোগিতার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন হিসেবে দেখতে হবে।

চালাষ ক্রীড়া চক্রের কর্মকর্তা বাবু বলেন, “এই টুর্নামেন্ট চালাষ ক্রীড়া চক্রের জন্য একটি মিলনমেলা। প্রতিযোগিতার চেয়ে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যই এখানে বেশি গুরুত্ব পায়। সেটিই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”

ড্র, জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে চালাষ ক্রীড়া চক্রের কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!