তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। ফলে স্বাগতিক বাংলাদেশকে আগে ব্যাট করতে হচ্ছে।
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টসে অংশ নেন। সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে দুই দলই জয় দিয়ে সূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে। এরপর আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে দুই দলের তিনবার মুখোমুখি দেখা হলেও বাংলাদেশ জয় পায়নি। এর মধ্যে দুটি ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয়টি আসে ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে অনুষ্ঠিত ম্যাচে। দীর্ঘদিন পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

