AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি, বাড়ছে দুশ্চিন্তা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৫৯ এএম, ২৫ মে, ২০২৬

চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি, বাড়ছে  দুশ্চিন্তা

বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ম্যাচ চলাকালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে।

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে খেলছিলেন মেসি। ম্যাচের ৭৩তম মিনিটে তিনি বদলির ইঙ্গিত দেন। পরে কোচিং স্টাফ তাকে মাঠ থেকে তুলে নেয়।

মাঠ ছাড়ার সময় মেসিকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়, যা তার চোটের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

তবে এখন পর্যন্ত ইন্টার মায়ামি বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে চোটের ধরন বা গুরুতরতা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

আগামী ১ জুন থেকে আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৬ ও ৯ জুন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে মেসির শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা দলটির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

৩৮ বছর বয়সী মেসির জন্য এটি সম্ভাব্য শেষ বিশ্বকাপ হতে পারে। তাই তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।

চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। ২০২৫ মৌসুমে প্রায় সব ম্যাচেই খেলেছেন তিনি এবং টানা ১৩ ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

মেসি মাঠ ছাড়লেও ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি। ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ম্যাচে হ্যাটট্রিক করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!