টাইব্রেকারের নাটকীয় পরাজয়ে আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইউরোপিয়ান প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিদায় নিয়েছে আজ্জুরিরা।
জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জয় পায় স্বাগতিক বসনিয়া।
ম্যাচের শুরুটা ইতালির জন্য ভালোই ছিল। ১৫তম মিনিটে ময়েজ কিনের গোলে এগিয়ে যায় দলটি। তবে ৪১তম মিনিটে গোলরক্ষা করতে গিয়ে লাল কার্ড দেখেন আলেসান্দ্রো বাস্তোনি। এরপর পুরো ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইতালিকে।
সংখ্যায় পিছিয়ে থেকেও লড়াই চালিয়ে যায় ইতালি। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে ভরাডুবি হয় তাদের। ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তানন্তে।
এই হারের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো ইতালি। সর্বশেষ ২০১৪ সালের পর আর বিশ্বকাপের মূল আসরে দেখা যায়নি ইউরোপের এই পরাশক্তিকে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

