AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০ জনের ফ্রান্সের কাছেও হারলো ব্রাজিল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৮ এএম, ২৭ মার্চ, ২০২৬

১০ জনের ফ্রান্সের কাছেও হারলো ব্রাজিল

সংখ্যাগত সুবিধা নিয়েও জয় পায়নি ব্রাজিল। বরং ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।

যুক্তরাষ্ট্রের বোস্টনের উপকূলবর্তী ফক্সবোরোতে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারিতে ব্রাজিল সমর্থকদের আধিপত্য থাকলেও মাঠের খেলায় ছিল ফ্রান্সের কার্যকর পারফরম্যান্স।

ম্যাচের ৩২ মিনিটে উসমান দেম্বেলের পাস থেকে চিপ শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ৫৬তম গোল, যা তাকে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আরও এগিয়ে নিয়েছে।

বিরতির পর ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় ফ্রান্স। দায়োত উপামেকানো ভিএআরের সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় দলটি। তবে সংখ্যায় পিছিয়ে থেকেও ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফরাসিরা। মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন হুগো একিতিকে।

৭৮ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে ব্রেমার গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি ব্রাজিল।

পুরো ম্যাচে আক্রমণে এগিয়ে থেকেও ফিনিশিং দুর্বলতায় ভুগেছে ব্রাজিল। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়েই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিয়ুস-রাফিনিয়াদের দলকে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!