AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট টাইটানস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৪৯ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে সিলেট টাইটানস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ আসরের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে সিলেট টাইটানস ও নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে।

টস জিতে সিলেট টাইটানস প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ফলে  আগে ব্যাট করবে নোয়াখালী এক্সপ্রেস।

পরাজয়ের মাধ্যমে বিপিএল অভিযান শুরু করা সিলেট টাইটান্স আজ দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হয়েছে। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে জয়ের লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে সিলেট।

আজকের ম্যাচে সিলেটের দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার জাকির হাসান ও পেসার সালমান ইরশাদ। বাদ পড়েছেন আফগান ব্যাটার হযরতউল্লাহ জাজাই এবং পেসার রুয়েল মিয়া। আগের ম্যাচে জাজাই ১৮ বলে ২০ রান করেছিলেন, আর রুয়েল মিয়া ৩.৪ ওভারে ৩১ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি।

অন্যদিকে নোয়াখালীর বিপিএল যাত্রাও শুরু হয়েছে হার দিয়ে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে তারা বড় ব্যবধানে, ৬৫ রানে পরাজিত হয়। সেই ম্যাচের পর একাদশে একটি পরিবর্তন এনেছে নোয়াখালী। পাকিস্তানি গতিতারকা ইহসানউল্লাহর জায়গায় সুযোগ পেয়েছেন রেজাউর রহমান রাজা। আগের ম্যাচে ইহসানউল্লাহ ৩ ওভারে ৪০ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি।

সিলেট টাইটান্স একাদশ:
সাইম আয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও সালমান ইরশাদ।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ:
মাজ আহমেদ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি, সৈকত আলী (অধিনায়ক), জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!