AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পেলো বার্সা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪৯ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২৪

টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পেলো বার্সা

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর কাছে ২–১ গোলে হেরেছে বার্সেলোনা। দ্বিতীয় লুইস স্টেডিয়ামে বৃহস্পাতবার রাতে বার্সার দুর্ভাগ্যজনক শুরুটা হয়েছে শুরুতেই। ৮০ মিনিটেরও বেশি সময় ধরে ১০ জন নিয়ে খেলে সুবিধা করতে পারেনি তারা।

মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে বার্সেলোনা ১০ মিনিটে দশজনের দলে পরিণত হয়। জার্মান কিপার গোল কিকে ছোট পাস দিতে চেয়েছিলেন এরিক গার্সিয়াকে। কিন্তু আগেই বল পায়ে নিয়ে নেন মোনাকো খেলোয়াড় তাকুমি মিনামিনো। বক্সে বল নিয়ে ঢুকতে চেয়েছিলেন জাপানি ফরোয়ার্ড। তাকে থামাতে গিয়ে ফাউল করে গার্সিয়া দেখেন লাল কার্ড।

একজন কম নিয়ে খেলার মাশুল বার্সা দেয় ৬ মিনিট পরই। ভ্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে বার্সার চার খেলোয়াড়ের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ে জাল কাঁপান মাঘনেস আকলিউচে। তবে আধঘণ্টা না হতেই বার্সা সমতা ফেরায়। মার্ক কাসাদোর পাসে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে পান লামিনে ইয়ামাল। স্প্যানিশ তারকা ২৮তম মিনিটে করেন প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল।

বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ করে মোনাকো। ফরাসি ক্লাব তার পুরস্কার পেয়ে যায় ৭১ মিনিটে। ফাস্ট ব্রেক থেকে ভ্যান্ডারসের বাতাসে ভাসানো বল নিয়ন্ত্রণে নেয়ার পর বক্সে ঢুকে টের স্টেগেনকে একা পান জর্জ ইলেনিকেনা। তার শট বার্সা কিপারের হাতে লাগলেও জালে জড়ায়।

বাকি সময়ে আর বার্সা গোল শোধ দিতে পারেনি। তাতে হার দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরু করতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে।


একুশে সংবাদ/ এস কে

 


 

 

 

 

 

Link copied!