AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চোট কাটিয়ে অনুশীলনে নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫০ পিএম, ২৫ জুলাই, ২০২৪

চোট কাটিয়ে অনুশীলনে নেইমার

ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার জুনিয়র। বল পায়ে জাদু দেখানোর আগেই ইনজুরির কারণে ছিটকে যান ব্রাজিলের তারকা ফুটবলার। যে কারণে প্রায় ৯ মাস ধরে মাঠের বাইরে তিনি। 

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় চোটে পড়েন নেইমার। সেই চোট এই ফরোয়ার্ডকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে। যা তাকে মাঠের বাইরে লম্বা সময়ের জন্য ছিটকে দেয়।

জানা গেছে, চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করে। যেখানে তারকা এই ফুটবলারকে দেখা যায় হাসিমুখে। ধারণা করা হচ্ছে, নতুন করে কোনো সমস্যা না হলে খুব শিগগিরই ক্লাবের অনুশীলনে যোগ দেবেন 
নেইমার।

ইনজুরি থেকে প্রায় সেরে উঠলেও এখনই ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলের এই তারকার ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে। সেই সময়ের মধ্যে ছয় ম্যাচ খেলবে আল হিলাল, যার কোনোটিতেই নেইমারের খেলার সম্ভাবনা নেই।

ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নামবেন নেইমার।

একুশে সংবাদ/ এস কে

Link copied!